দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের ধারাবাহিক দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দেশের শেয়ারবাজার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) লেনদেন শেষে দেখা গেছে, সূচকের উত্থানের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অস্থিরতা—বিশেষ করে তিন দেশের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে, যার ছাপ দেশের পুঁজিবাজারেও পড়েছে। ফলে গত কয়েকদিন ধরে বাজারে পতনের ধারা অব্যাহত ছিল। তবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বজায় থাকায় তারা আতঙ্কিত না হয়ে লেনদেনে সক্রিয় রয়েছেন। এর ফলে বড় ধরনের ধস এড়াতে সক্ষম হয়েছে বাজার এবং আজকের উত্থান সেই আস্থারই প্রতিফলন।
ডিএসই সূত্রে জানা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস ২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ দশমিক ৬৫ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ দশমিক ১৭ পয়েন্টে পৌঁছেছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির শেয়ারদর।
লেনদেনের দিক থেকেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৯২৯ কোটি ২৮ লাখ টাকা, যা আগের দিনের ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার তুলনায় প্রায় ১০৪ কোটি ৫২ লাখ টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরনের চিত্র দেখা গেছে। এদিন সেখানে মোট ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৪ কোটি ১৫ লাখ টাকার তুলনায় কিছুটা কম।
সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ২৭ দশমিক ৭৬ পয়েন্ট কমেছিল।
সবমিলিয়ে, টানা দরপতনের পর বিনিয়োগকারীদের আস্থার ওপর ভর করে দেশের শেয়ারবাজার আবারও ইতিবাচক ধারায় ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরিফ/
পাঠকের মতামত:
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম
- ভারত-বাংলাদেশ শেয়ারবাজারে যৌথ পথচলা, আসছে নতুন সম্ভাবনা
- নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!
- মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা
- গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
- যে শক্তিকে থামাতে পারেনি উসমানীয় সাম্রাজ্য, সেখানে আটকে আমেরিকা
- নিরাপত্তা শঙ্কায় নোটিশ দিলেন হান্নান মাসউদ
- দুই ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার
- এক পরিবারেই ৩ এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
- সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস
- ১ দিনেই উধাও ৭ নারী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
- একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...
- বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
- যেসব নেতার স্ত্রী-কন্যারা পেলেন বিএনপির মনোনয়ন
- রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার












