ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান

২০২৬ এপ্রিল ২০ ২০:৪৪:০৮
পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান

নিজস্ব প্রতিবেদক: ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি ঘিরে আলোচনার আগে পাকিস্তানে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একাধিক মার্কিন সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে।

সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নুর খান বিমান ঘাঁটিতে এসব উড়োজাহাজ পৌঁছায়। জানা গেছে, বিমানগুলোতে উন্নত যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং বিভিন্ন ধরনের অতিরিক্ত সরঞ্জাম আনা হয়েছে, যা ইসলামাবাদের ভিআইপি প্রবেশপথ ব্যবহার করে ঘাঁটিতে নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব উড়োজাহাজের মধ্যে অন্তত দুটি সোমবার অবতরণ করে এবং বাকি চারটি গত ৪৮ ঘণ্টায় ধাপে ধাপে সেখানে পৌঁছায়। এতে করে আসন্ন বৈঠককে ঘিরে প্রস্তুতির মাত্রা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে আলোচনার দ্বিতীয় ধাপের প্রস্তুতি নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি জানান, সফররত মার্কিন প্রতিনিধি দলের জন্য ‘অভেদ্য নিরাপত্তা’ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক ইরান সফরের বিষয়েও রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি। এ বিষয়ে পাকিস্তানের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন ইরানের রাষ্ট্রদূত।

তবে এখনো পাকিস্তানে অনুষ্ঠিতব্য নতুন এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরান আশাবাদী না হয়ে বরং বাস্তববাদী অবস্থান নিচ্ছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে কিছুটা হতাশাবাদ থাকা স্বাভাবিক এবং তা যৌক্তিক।

তার এই মন্তব্য এমন এক সময় এলো, যখন মার্কিন প্রতিনিধি দল নতুন দফা আলোচনার জন্য পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ইরানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে