ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

স্থিতিশীল আউটলুকসহ উচ্চ রেটিং ধরে রাখলো ইউনিলিভার

২০২৬ এপ্রিল ২০ ১০:৫৭:৫৭
স্থিতিশীল আউটলুকসহ উচ্চ রেটিং ধরে রাখলো ইউনিলিভার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘AA+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘ST-1’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রণয়নের সময় পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে