ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

২০ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ২০ ১৪:২৩:৫৮
২০ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট-সাপোর্ট। কোম্পানিটির ৩২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৯ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২৭ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইড লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , ইভেন্স টেক্সটাইল লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড , মীর আখতার হোসাইন লিমিটেড এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে