ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

উত্তরা ব্যাংক সিকিউরিটিজে বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত

২০২৬ এপ্রিল ১৯ ১০:৪৮:৫৭
উত্তরা ব্যাংক সিকিউরিটিজে বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রাইট শেয়ার অফারের প্রেক্ষিতে আগামী ৩০ দিনের মধ্যে ১৯২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করবে। ডিএসই স‍ূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) গত ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ১:৪ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

এই অনুমোদনের ভিত্তিতেই মূল কোম্পানি উত্তরা ব্যাংক তাদের সাবসিডিয়ারিতে উল্লিখিত পরিমাণ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিনিয়োগের মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের মূলধন কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে