ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে নতুন নিয়ম—ইরানের কঠোর বার্তা

২০২৬ এপ্রিল ১৮ ১৫:৫৬:০৪
হরমুজ প্রণালিতে নতুন নিয়ম—ইরানের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান।দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, প্রণালিতে ‘নতুন সামুদ্রিক ব্যবস্থা’ কার্যকর করার সময় এসেছে।

প্রস্তাবিত ব্যবস্থায় নির্ধারিত রুট দিয়ে চলাচলের ক্ষেত্রে কেবল ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদনপ্রাপ্ত বাণিজ্যিক জাহাজগুলোই হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে। পাশাপাশি এসব জাহাজকে নির্ধারিত টোল বা ফি পরিশোধ করতে হবে।

আজিজি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

এদিকে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের ওপর আরোপিত সীমাবদ্ধতা প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থানে একদিকে কঠোর বার্তা, অন্যদিকে শর্তসাপেক্ষ নমনীয়তার ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে টোল ও ট্রানজিট চার্জ আরোপের বিষয়টিও সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে কেন্দ্র করে ইরান ভবিষ্যৎ কূটনৈতিক দরকষাকষিতে চাপ সৃষ্টির কৌশল হিসেবে এ উদ্যোগ নিতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে