ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

গ্রেপ্তার ঘিরে বিতর্ক, সরকারের কাছে জবাব চায় এনসিপি

২০২৬ এপ্রিল ১৯ ১০:৩০:২৭
গ্রেপ্তার ঘিরে বিতর্ক, সরকারের কাছে জবাব চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে কার্টুন প্রচারের অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিম গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে দলটি দাবি করে, কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

নাসিমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি চিফ হুইপ নুরুল ইসলাম মনি-কে নিয়ে কার্টুন প্রচার ও ব্ল্যাকমেইল করেছেন।

তবে এনসিপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে জানায়, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কার্টুন ছিল। দলটি আরও অভিযোগ করে, মামলায় ব্ল্যাকমেইলিংয়ের সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা বিবরণ নেই।

এছাড়া তারা দাবি করে, কার্টুন প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে এবং এটি নাগরিক অধিকারের পরিপন্থী। দলটি অবিলম্বে হাসান নাসিমের মুক্তি দাবি করেছে এবং এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে