ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাড়লো জ্বালানি তেলের দাম, চাপ বাড়বে ভোক্তার

২০২৬ এপ্রিল ১৮ ২৩:৪৪:৪৫
বাড়লো জ্বালানি তেলের দাম, চাপ বাড়বে ভোক্তার

নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির ধারাবাহিক প্রভাবের কারণে দেশে ভোক্তা পর্যায়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারির নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানিতেই উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় পৌঁছেছে, ফলে লিটারে ১৮ টাকা বেশি দিতে হবে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, যা লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি। এছাড়া পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৯ টাকা বেড়েছে।

নতুন মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ব্যয়ের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে