বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে থাকা প্রকৌশল খাতের স্বল্প মূলধনী কোম্পানি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে লভ্যাংশ ও স্থায়ী সম্পদ নিয়ে নিরীক্ষকের বিশেষ পর্যবেক্ষণ বা 'এমফাসিস অব ম্যাটারস' উঠে আসায় নড়েচড়ে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এমন প্রেক্ষাপটে ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে উল্লেখিত বকেয়া ডিভিডেন্ড এবং স্থায়ী সম্পদের রেজিস্টার হালনাগাদ না থাকার বিষয়ে কোম্পানিটির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে কমিশন। একইসঙ্গে এই অনিয়ম ও গাফিলতির পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির পক্ষ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে পাঠানো এক চিঠিতে এই তদন্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, অস্পষ্ট তথ্য ও আইনি লঙ্ঘনের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ এবং নিরীক্ষক—উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করবে ডিএসই।
তদন্তে কোনো সুনির্দিষ্ট সিকিউরিটিজ আইন বা প্রবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তার দায়ভার কার ওপর বর্তাবে, তা নির্ধারণ করবে ডিএসই। কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে শুরু করে এমডি, সিএফও, কোম্পানি সচিব এবং নিরীক্ষকদের ভূমিকা বিশ্লেষণ করে তাদের আত্মপক্ষ সমর্থনের ব্যাখ্যাসহ ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে হবে।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা তথ্যানুযায়ী, মোস্তফা মেটালের আর্থিক প্রতিবেদনের নোট ২০.০১-এ ১ কোটি ৫৫ লাখ টাকার বেশি ডিভিডেন্ড পেয়েবল বা বকেয়া দেখানো হয়েছে। তবে এর বিপরীতে ব্যাংক হিসাবে মাত্র ৮০ লাখ ১৫ হাজার ৬৬৬ টাকা জমা রাখা হয়েছে, যা নীতিমালার পরিপন্থী। এছাড়া কোম্পানির স্থায়ী সম্পদের কোনো হালনাগাদ রেজিস্টার নেই এবং আলোচিত অর্থবছরে সম্পদের কোনো পুনর্মূল্যায়নও করা হয়নি।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিপুল পরিমাণ বকেয়া ডিভিডেন্ড থাকার পরও তা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা না রাখা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ঝুঁকির কারণ। প্রচলিত আইন অনুযায়ী, লভ্যাংশ ঘোষণার ৩০ দিনের মধ্যে পুরো অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা বাধ্যতামূলক। এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোম্পানিটি তাদের করপোরেট সুশাসন ও ক্যাশ ম্যানেজমেন্টের দুর্বলতাই প্রকাশ করেছে।
অন্যদিকে, ফিক্সড অ্যাসেট রেজিস্টার আপডেট না থাকা এবং সম্পদের পুনর্মূল্যায়ন না করাকে বিনিয়োগকারীদের জন্য বিভ্রান্তিকর বলে মনে করা হচ্ছে। সম্পদের সঠিক হিসাব ও বাজারমূল্যের সঠিক তথ্য না থাকলে কোম্পানির প্রকৃত আর্থিক শক্তি বোঝা অসম্ভব হয়ে পড়ে। এতে বিনিয়োগকারীরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন, যা দীর্ঘমেয়াদে বাজারের জন্য ক্ষতিকর।
মামুন/
পাঠকের মতামত:
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম
- ভারত-বাংলাদেশ শেয়ারবাজারে যৌথ পথচলা, আসছে নতুন সম্ভাবনা
- নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!
- মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা
- গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
- যে শক্তিকে থামাতে পারেনি উসমানীয় সাম্রাজ্য, সেখানে আটকে আমেরিকা
- নিরাপত্তা শঙ্কায় নোটিশ দিলেন হান্নান মাসউদ
- দুই ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার
- এক পরিবারেই ৩ এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
- সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন









