ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

২০২৬ এপ্রিল ১৪ ১২:০৮:৫৬
‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার কিছু পর তিনি টাঙ্গাইলে সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে সকালে তিনি সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। পথে পথে গাড়ি থেকে সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের ২০ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, এটি একটি প্রি-পাইলটিং কর্মসূচি হিসেবে শুরু হচ্ছে এবং একই সঙ্গে কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে তার। এর আগে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, হেলিপ্যাড এলাকা, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে