ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মন্ত্রী

২০২৬ এপ্রিল ১৪ ১১:৫৭:২২
শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাটে একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী আসার পর তার পাশের একটি আসন নিয়ে দুই যুবদল-সংশ্লিষ্ট নেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা কথা-কাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয় এবং তাদের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।

মন্ত্রীর সামনেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেন। এ সময় মাইকে তাকে পরিস্থিতি সামাল দিয়ে থেকে যাওয়ার অনুরোধ জানানো হলেও তিনি পুলিশি নিরাপত্তায় সেখান থেকে চলে যান।পরে মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মন্ত্রীর নির্দেশে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে