ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

২০২৬ এপ্রিল ১৪ ১১:৫৩:৪৯
রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী ও শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। এতে দেশীয় সংস্কৃতির নানা উপকরণ যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শিত হয়। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাকে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি সংগীতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি বাঙালির প্রকৃত সংস্কৃতি ও মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তবে বক্তারা এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান, যা ইমান-আকিদার পরিপন্থী বা ইসলামী শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে