ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

২০২৬ এপ্রিল ১৪ ১০:৩২:১২
পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সড়ক বন্ধ রাখা হবে এবং ১৪টি পয়েন্টে ডাইভারশন কার্যকর থাকবে।

ডিএমপি মিডিয়া বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি কমিশনার জানান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কগুলোতে এই সময়ের মধ্যে যান চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, যানজট কমাতে সুপরিকল্পিতভাবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।

যেসব পয়েন্টে ডাইভারশন থাকবে

বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন

সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা

হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রমনা ক্রসিং

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং

নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা

মিরপুর–ফার্মগেটগামী যানবাহন: ভারী যান বাংলামোটর–মগবাজার হয়ে চলবে; হালকা যান মিন্টো রোড ব্যবহার করতে পারবে

গোলাপশাহ মাজার–হাইকোর্টগামী: কদম ফোয়ারা–ইউবিএল–নাইটিঙ্গেল ক্রসিং রুট ব্যবহার

সায়েন্সল্যাবগামী যানবাহন: ভারী যান আজিমপুর–চানখাঁরপুল–বকশীবাজার হয়ে চলবে; হালকা যান কাঁটাবন–হাতিরপুল বা নীলক্ষেত–পলাশী রুট ব্যবহার

নির্ধারিত পার্কিং স্থান

নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উভয় পাশে)

মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকা (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)

কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (পশ্চিম পাশে)

আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)

ডিএমপি নগরবাসীকে ধৈর্য ধরে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে উৎসবমুখর পরিবেশে যানজট ও ভোগান্তি কমানো যায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে