ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস

২০২৬ এপ্রিল ১১ ১৫:০৫:০৬
তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস করা হচ্ছে। কোম্পানি ৩টি হলো—মুন্নু এগ্রো, মুন্নু সিরামিকস এবং মুন্নু ফেব্রিক্স।এই তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক মরহুমা মিসেস হুরুন নাহার রশিদের শেয়ার তার মনোনীত উত্তরাধিকারীর কাছে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মিসেস হুরুন নাহার রশিদ গত ১ মার্চ ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর কোম্পানিগুলোতে থাকা তার মালিকানাধীন শেয়ার মনোনীত ব্যক্তি হিসেবে তার কন্যা মিসেস আফরোজা খানামের কাছে হস্তান্তর করা হবে। আফরোজা খানাম সংশ্লিষ্ট কোম্পানিগুলোর একজন স্পন্সর হিসেবেও যুক্ত আছেন।

মুন্নু এ্রগ্রোর ক্ষেত্রে মরহুমার মোট ১,০২,৭৮১টি শেয়ারের মধ্যে ৮৪,২৪৭টি শেয়ার মনোনীত ব্যক্তির বিও হিসাবে স্থানান্তর করা হবে। অন্যদিকে মুন্নু সিরামিকসে তার মালিকানাধীন ১০,৬৮,৪০৯টি শেয়ার এবং মুন্নু ফেব্রিক্সে থাকা ২৬,৯১,৬৮৮টি শেয়ার সম্পূর্ণভাবে মনোনীত উত্তরাধিকারীর হিসাবে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, এই শেয়ার স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে মনোনয়ন বিধি অনুযায়ী, যার ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর স্পন্সর শেয়ার কাঠামোয় আংশিক পরিবর্তন আসবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে