ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

এইচএসসি ২০২৬: ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র বাতিল!

২০২৬ এপ্রিল ১১ ১৪:৫৫:২২
এইচএসসি ২০২৬: ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র বাতিল!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি ২০২৬ পরীক্ষার জন্য নির্ধারিত রাজধানী ঢাকা-র গুরুত্বপূর্ণ কেন্দ্র ঢাকা ইমপিরিয়াল কলেজ বাতিল ঘোষণা করা হয়েছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, কলেজটির অধ্যক্ষ গত ১৫ মার্চ কেন্দ্র বাতিলের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই ইমপিরিয়াল কলেজকে কেন্দ্র তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের বিকল্প কেন্দ্রে আসন বিন্যাস করা হবে।

এদিকে, পরীক্ষার্থীদের সুবিধার্থে বোর্ড নতুন পাঁচটি পরীক্ষাকেন্দ্র অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে—

মাতুয়াইল হাজী আবদুল লতিফ ভূইয়া কলেজ

চাপড়ী বহুমুখী গণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়

থানেশ্বর স্কুল এন্ড কলেজ

শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজ

সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজ

এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে আরও চারটি কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে—

নারায়নপুর রাবেয়া কলেজ

সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ

চরমুগরিয়া মহাবিদ্যালয়

ডা. আবুল হোসেন কলেজ

বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার স্বার্থেই এই পরিবর্তন আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের নতুন কেন্দ্রের তথ্য দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।শিক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে বোর্ডের নিয়মিত নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে