ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির নাম ও কোড 

২০২৬ এপ্রিল ০৫ ১০:৫৩:০৬
বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির নাম ও কোড 

নিজস্ব প্রতিবেদক : বদলে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম ও ট্রেডিং কোড। কোম্পানিটির নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানিটির পূর্বের নাম ‘Sonali Life Insurance Company Limited’-এর স্থলে নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘Sonali Life Insurance PLC’। এই নাম আগামী কার্যদিবস থেকেই কার্যকর হবে।

পাশাপাশি লেনদেনের জন্য নির্ধারিত ট্রেডিং কোডও বদলে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটির আগের কোড ‘SONALILIFE’-এর জায়গায় নতুন কোড হিসেবে ‘SLIPLC’ চূড়ান্ত করা হয়েছে।

আগামী ৬ এপ্রিল ২০২৬ তারিখ থেকে এই নতুন নাম ও কোডের ভিত্তিতেই কোম্পানিটির শেয়ার লেনদেন চলবে। তবে নাম ও ট্রেডিং কোড ছাড়া কোম্পানির বাকি সব তথ্য—যেমন ব্যবসার ধরন, পরিচালনা কাঠামো ও মূলধন—অপরিবর্তিত থাকছে বলে নিশ্চিত করেছে ডিএসই কর্তৃপক্ষ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে