ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রায় পাঁচ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

২০২৬ এপ্রিল ০৫ ১০:৪১:১৩
প্রায় পাঁচ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন কোম্পানিটির স্পন্সর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান।

এক বিবৃতিতে তিনি জানান, তার মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিংয়ের মাধ্যমে প্রায় পাঁচ লাখ শেয়ার ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

নির্ধারিত এসব শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর বর্তমান বাজারদর থেকেই ক্রয় করা হবে বলে নিশ্চিত করেছে সূত্র।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়া কেনার এই উদ্যোগ কোম্পানিটির প্রতি স্পন্সর শেয়ারহোল্ডারের গভীর আস্থার প্রতীক হিসেবে দেখা যাচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে