ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

ঢাকাসহ ৯ জেলায় বড় সতর্কবার্তা

২০২৬ এপ্রিল ০৪ ১২:০৪:২১
ঢাকাসহ ৯ জেলায় বড় সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্নধর্মী আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার পাশাপাশি ঢাকাসহ অন্তত ৯টি জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার (৪ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংস্থাটির পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, ৩ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া সময়ে সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে