ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে যা বলেছিলেন খালেদা জিয়া

২০২৬ এপ্রিল ০২ ১৮:৫৮:৪০
সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে যা বলেছিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘বাহাত্তরের সংবিধান’ বাতিল বা পরিবর্তনের বিষয়টি আবার রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা পেয়েছে। এই প্রসঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুরনো বক্তব্যও আলোচনায় এসেছে। বিশেষ করে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারা দাবি করছেন, খালেদা জিয়াও সংবিধান ‘ছুড়ে ফেলার’ কথা বলেছিলেন। তবে আসল বক্তব্যের প্রেক্ষাপট আলাদা।

কিছু রাজনৈতিক দল ও তরুণ নেতারা সম্প্রতি বাহাত্তরের সংবিধান বাতিল বা নতুন সংবিধান প্রণয়নের দাবি জোরালো করেছেন। জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

পার্থ বিরোধী দলগুলোর উদ্দেশে প্রশ্ন তুলেছেন,“সংবিধান কেন ছুঁড়ে ফেলব? সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল? সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন?”

আইনমন্ত্রী বলেন,“বাহাত্তরের সংবিধান লাখো শহীদের রক্তের ঋণ ও লাখো মা-বোনের সম্ভ্রমের সঙ্গে জড়িয়ে আছে। এই সংবিধানকে সামনে রেখেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছে।”

২০১১ সালে পঞ্চদশ সংশোধনী নিয়ে বিএনপি তার বিরোধিতা করেছিল। ১৩ জুলাই এক গণঅনশনে খালেদা জিয়া বলেন,“আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বিভিন্ন সংশোধনী এনেছে। আমরা বলতে চাই, এসব সংশোধনী হলো আওয়ামী ইশতেহার। জনগণ তা মানে না। আগামী সরকার পরিবর্তনের পর এসব সংশোধনী বাতিল করা হবে।”

বিশ্লেষকরা মনে করান, এখানে তিনি পুরো সংবিধান নয়, বরং নির্দিষ্ট কিছু সংশোধনী বাতিলের কথাই উল্লেখ করেছিলেন।

বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ স্পষ্ট করেছেন,“সংবিধান ছুঁড়ে ফেলা হবে বা গ্রহণযোগ্য নয়—খালেদা জিয়ার অভিপ্রায় বোঝায়, তার দল ক্ষমতায় এলে পঞ্চদশ সংশোধনী পরিবর্তন করবে।”

তথ্য অনুযায়ী, খালেদা জিয়া সরাসরি পুরো সংবিধান বাতিলের কথা বলেননি। তিনি নির্দিষ্ট সংশোধনীগুলো বাতিলের কথা বলেছেন। তাই তার বক্তব্যকে পুরো সংবিধান ‘ছুঁড়ে ফেলার’ আহ্বান হিসেবে দেখা যথার্থ নয়।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে