ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

স্থিতিশীল আউটলুকসহ রেটিং নিশ্চিত করলো ওয়াসো

২০২৬ এপ্রিল ০২ ১৬:১৫:৪৭
স্থিতিশীল আউটলুকসহ রেটিং নিশ্চিত করলো ওয়াসো

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের (INTRACO) সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং দিয়েছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।

রেটিং সংস্থাটির তথ্যমতে, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কোম্পানিটির জন্য ‘স্টেবল’ বা স্থিতিশীল আউটলুক বহাল রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক অবস্থান স্থিতিশীল থাকার ইঙ্গিত দেয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে