তিন প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি, সপ্তাহের শেষ দিনেই আসছে সুখবর
নিজস্ব প্রতিবেদক: গত অর্থবছরের তিনটি প্রান্তিকে ধারাবাহিক আয় বৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রে অগ্রগতির পর আগামী সপ্তাহের শেষ দিনেই সুখবর দিতে আসছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি (CITYBANK)। ব্যাাংকটির প্রকাশিত ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন খুবই শক্তিশালী। এতে দেখা গেছে, বছরের শুরুতে স্থিতিশীল অবস্থান থাকলেও পরবর্তী প্রান্তিকগুলোতে ব্যাংকটির মুনাফা, নগদ প্রবাহ ও নিট সম্পদ মূল্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ইতিমদ্যে ব্যাংকটির আর্থিক বছর শেষ হওয়ায় ডিভিডেন্ড ঘোষণার প্রস্ততি নিয়েছে। যে কারণে আগামী সপ্তাহের শেষ দিন অর্থাৎ ৯ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ডসভার তারিখ নির্ধারণ করেছে। অনুষ্ঠিত সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
আগের অর্থবছরে অর্থাৎ ২০২৪ সালে ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এ বছর ডিভিডেন্ডর পরিমাণ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গত অর্থবছরের তিনটি প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। এছাড়া, কোম্পানিটির মুলধনের তুলনায় রিজার্ভ প্রায় দ্বিগুন।
ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা এবং রিজার্ভ ২ হাজার ৯৬১ কোটি ১৫ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩৮ টাকা ৯ পয়সা, যা শেয়ার দরের তুলনায় ৭ টাকা ৮৯ টাকা বেশি। আর ব্যাংকটির সর্বশেষ লেনদেন অনুযায়ী পিই রেশিও ৪.৭৭ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য খুবই ইতিবাচক।
নিচে ব্যাংকটির ৩টি প্রান্তিকের প্রতিবেদন ও আয় বৃদ্ধির কারণ তুলে ধরা হলো-
প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ)
২০২৫ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা, যা আগের বছরের একই সময়ে সমান ছিল।
এ সময় সমন্বিত পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) সামান্য কমে ১০.৫৯ টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১০.৬১ টাকা।
৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের ৩৪ টাকা ২৬ পয়সার তুলনায় বেশি।
ব্যাংকটির তথ্যমতে, বিনিয়োগ আয় উল্লেখযোগ্যভাবে বাড়ায় পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে, যা সুদ আয়ের নিম্নমুখী প্রবণতা এবং পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাব সামাল দিতে সহায়তা করেছে। তবে ঋণ বিতরণ ও অন্যান্য সম্পদে বিনিয়োগ বৃদ্ধির কারণে নগদ বহিঃপ্রবাহ বেড়ে যাওয়ায় অপারেটিং ক্যাশ ফ্লো কিছুটা কমেছে।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল–জুন)
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়ে ১.৫৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১.১৬ টাকা।
প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) মোট ইপিএস দাঁড়িয়েছে ২.২৩ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১.৮৫ টাকা।
এ সময় এনওসিএফপিএস উল্লেখযোগ্যভাবে বেড়ে ১৮.০৪ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ২.৮৭ টাকা।
৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির এনএভি দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সা, যা ২০২৪ সালের শেষে ছিল ৩৪ টাকা ২৬ পয়সা।
ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজে কৌশলগত বিনিয়োগ বাড়ানোর ফলে বিনিয়োগ আয় বৃদ্ধি পেয়েছে, যা সুদ আয় কমার প্রভাব কাটিয়ে উঠতে সহায়তা করেছে। একই সঙ্গে আমানত ও ঋণ গ্রহণ থেকে নগদ প্রবাহ বাড়ায় অপারেটিং ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর)
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ২.৭৭ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৩২ টাকা।
প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) মোট ইপিএস দাঁড়িয়েছে ৪.৭৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২.৯৬ টাকা।
এ সময় এনওসিএফপিএস সামান্য বেড়ে ৩৭.৮২ টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৩৭.৫৩ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩৮ টাকা ০৯ পয়সায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩০ টাকা ৪৫ পয়সা।
এনএভি বৃদ্ধির পেছনে নিট মুনাফা বৃদ্ধি এবং সরকারি সিকিউরিটিজে পুনর্মূল্যায়ন রিজার্ভ বাড়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।
সামগ্রিক মূল্যায়ন
সার্বিকভাবে, ২০২৫ সালে সিটি ব্যাংকের আর্থিক পারফরম্যান্সে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিনিয়োগ আয় বৃদ্ধি, সরকারি সিকিউরিটিজে কৌশলগত অবস্থান এবং শক্তিশালী নগদ প্রবাহ ব্যাংকটির আর্থিক ভিত্তিকে আরও মজবুত করেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- স্থিতিশীল আউটলুকসহ রেটিং নিশ্চিত করলো ওয়াসো
- তিন প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি, সপ্তাহের শেষ দিনেই আসছে সুখবর
- জ্বালানি সংকটের ধাক্কা: ব্যবসায়ীদের বড় সিদ্ধান্ত
- ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান
- এক ভুলেই ভেস্তে গেল ইরানের ৫ জাহাজের চালান
- ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
- এলপি গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- জামায়াত ও এনসিপি আমিরের আসনে ছাড় দিয়েছে বিএনপি
- ০২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ পোস্ট
- সূচক কমলেও স্থিতিশীল বাজারের আভাস
- জ্বালানি সংকটে হোম-অফিস চালু করছে মালয়েশিয়া
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- ‘গোপন অস্ত্রভাণ্ডার অক্ষত’—ট্রাম্পকে পাল্টা বার্তা ইরানের
- ০২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ইরাকের আকাশে মার্কিন যুদ্ধবিমানকে তাড়া, ভাইরাল ভিডিও
- ০২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সচিবালয়ে লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী
- জামিন বাতিল, ফের কারাগারে নোবেল
- রাত ৮টার মধ্যেই বন্ধ সব দোকান-মার্কেট
- আয় কমেলেও নগদ প্রবাহে উল্লম্ফন, শিগগিরই আসছে সুখবর
- শেয়ার দর-ভলিউম বৃদ্ধি নিয়ে প্রশ্ন, নীরব কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- শেনজেন ভিসার জন্য শেষ সুযোগ!
- কোটি টাকার ডিপোজিটের মাইলফলকে মেঘনা ব্যাংক
- লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ারবাজারে ধস
- ৮ হাজার বিয়ের মধ্যে ৫,৫০০ ডিভোর্স চাঞ্চল্যকর কারণ
- ১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে প্রস্তাব করল এনটিআরসিএ
- সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ অ্যাপ চালুর সময়সীমা নির্ধারণ
- ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ
- বিপদে পড়লে সুদে ঋণ নেওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদউল্লাহ
- বন্ড, এসএমই ও বিদেশি বিনিয়োগে ডিএসইর বড় প্রস্তাব
- বিতর্কের মাঝেই সিমরিন লুবাবার স্বামীর প্রথম প্রকাশ্য ছবি
- অনির্দিষ্টকালের বন্ধ সব পেট্রোল পাম্প
- হোয়াইট হাউস থেকে জরুরি ভাষণ; ইরান নিয়ে বিস্ফোরক তথ্য
- কর কমাতে চাপ ব্যাংকগুলোর, কড়া জবাব এনবিআরের
- সপ্তাহে ২ দিন বাসা থেকে কাজ, যা বলছে মন্ত্রিপরিষদ
- এমপি আমির হামজাকে ৭ দিনের আল্টিমেটাম
- পে-স্কেল নিয়ে হাসনাতের প্রশ্ন, উত্তরে যা বললেন প্রতিমন্ত্রী
- মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি লাইসেন্স সমর্পণ করছে ব্র্যাক ব্যাংক
- কারখানা স্থানান্তরে বিএটির ৭১৫ কোটি টাকার বড় ধাক্কা
- কৃষক কার্ড পেতে যেভাবে আবেদন করবেন
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি
- প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর
- তিন মেয়াদের ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনেই বড় পদক্ষেপ
- দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স
- সব ব্যাংকের জন্য গভর্নরের নতুন নির্দেশ
- প্রেমিকার অভিযোগে কারাগারে জনপ্রিয় তরুণ গায়ক!
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরও এক কোম্পানি
- টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার গড়ার প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের
- তিন প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি : শিগগরিই সুখবর দিতে আসছে তালিকাভুক্ত ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- স্থিতিশীল আউটলুকসহ রেটিং নিশ্চিত করলো ওয়াসো
- তিন প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি, সপ্তাহের শেষ দিনেই আসছে সুখবর
- ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান
- ০২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- সূচক কমলেও স্থিতিশীল বাজারের আভাস











