শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ব্যতিক্রমী পারফরম্যান্স দেখিয়ে উচ্চ ডিভিডেন্ড দেওয়া ১৩টি কোম্পানি এখন বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহের কেন্দ্রে। ২০২৪-২৫ অর্থবছরে সামগ্রিক বাজার পরিস্থিতি যেখানে ছিল হতাশাজনক, সেখানে এসব প্রতিষ্ঠান ৫০ শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়ে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ও বিমা খাত বাদে মোট ২২৮টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উচ্চ ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোর তালিকায় রয়েছে— মেঘনা পেট্রোলিয়াম (২০০%), যমুনা অয়েল (১৮০%), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (১৭৫%), পদ্মা অয়েল (১৬০%), স্কয়ার ফার্মাসিউটিক্যালস (১২০%), ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স (৮০%), ইউনাইটেড পাওয়ার (৬৫%), ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল (৬৪%), রেনাটা (৫৫%), মবিল যমুনা (৫২%), কোহিনূর কেমিক্যাল (৫০%), বিএসআরএম (৫০%) এবং বিএসআরএম স্টিলস (৫০%)।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব আর্থিক পারফরম্যান্সই শেয়ারবাজারের গতিপ্রকৃতি নির্ধারণ করে। তবে দুর্বল বিক্রি, কম মুনাফা এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে অধিকাংশ প্রতিষ্ঠান প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, যার প্রভাব পড়েছে ডিভিডেন্ড ঘোষণায়।
প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৮০টি কোম্পানি ৫ শতাংশের নিচে ডিভিডেন্ড দিয়েছে এবং ৪৭টি প্রতিষ্ঠান কোনো ডিভিডেন্ডই ঘোষণা করেনি। অপরদিকে, ৪৯টি কোম্পানি ১০ শতাংশের বেশি এবং ২৪টি ঠিক ১০ শতাংশ ডিভিডেন্ড প্রদান করেছে।
ডিভিডেন্ড প্রবণতার দিক থেকে ৪১টি কোম্পানি আগের বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড দিয়েছে, ৫৫টি কমিয়েছে এবং ৬২টি প্রতিষ্ঠান তাদের ডিভিডেন্ড অপরিবর্তিত রেখেছে।
বিশ্লেষকদের মতে, ডিভিডেন্ড একটি প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতার অন্যতম সূচক। একটি কোম্পানি কতটা কার্যকরভাবে নগদ প্রবাহ তৈরি করতে পারে এবং বিনিয়োগকারীদের সঙ্গে মুনাফা ভাগ করে নেয়—তা এই সূচকের মাধ্যমে প্রতিফলিত হয়।
তাদের মতে, সব প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি বছর উচ্চ ডিভিডেন্ড প্রত্যাশা করা যুক্তিযুক্ত নয়। অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো মুনাফা পুনঃবিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে বেশি লাভবান হতে পারে, তাই ডিভিডেন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লাভ করেও ডিভিডেন্ড না দেওয়া বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক বার্তা বহন করে।
বাজার সংশ্লিষ্টদের দাবি, উচ্চ সুদহার ও মূল্যস্ফীতির কারণে গত অর্থবছরে কোম্পানিগুলো বাড়তি চাপের মুখে পড়ে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিক্রি হ্রাস পায় এবং ঋণের সুদের বোঝা বাড়ায় মুনাফাও কমে যায়, যা ডিভিডেন্ডে নেতিবাচক প্রভাব ফেলে।
অন্যদিকে বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘমেয়াদে অনেক কোম্পানি দক্ষ ব্যবস্থাপনার অভাব, প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এবং উদ্যোক্তাদের আগ্রহ কমে যাওয়ার কারণে তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারে না। তালিকাভুক্তির পর উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করে বেরিয়ে যাওয়ার প্রবণতাও অনেক ক্ষেত্রে কোম্পানির মৌলভিত্তি দুর্বল করে দেয়।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের দৈনিক আয় শুনে অবাক হবেন
- সরকারি কর্মচারীদের জন্য বড় ধাক্কা!
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- শেয়ারবাজার অনিয়মে বিএসইসি কর্মকর্তাদের ভূমিকা তদন্তে কমিটি
- ট্রাম্পের এক ঘোষণায় তেলের দামে ধস
- ইরানের ‘উপহার’-এ বদলে গেল ট্রাম্পের সিদ্ধান্ত!
- চালক নাকি হেলপার? বাসডুবির রহস্যে নতুন মোড়
- শেষ কথাটাই সত্যি হলো—‘আর দেখা হবে না’
- পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন সাবেক এমপি
- অস্ট্রেলিয়ার ক্ষোভ প্রকাশ, ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
- মিরাজকে নিয়ে পোস্ট দিলেন জাকির নায়েক
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- বাজুসের নতুন ঘোষণা—সোনার দামে বড় পরিবর্তন
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
- একসঙ্গে এনসিপির চার নেতার পদত্যাগ
- বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
- বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সাক্ষাৎ: সঙ্গে ছিলেন জাইমা রহমান
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- যুক্তরাষ্ট্রকে ৫ শর্ত, মানলেই যুদ্ধ শেষ করবে ইরান
- ধারাবাহিক লোকসানে বস্ত্র খাতের ৮ কোম্পানি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবারের মতো জাতীয় পতাকা
- আইপিএলে কেন টাকা ঢালছে আমেরিকানরা
- ট্রাম্পকে একহাত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা
- হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ—তেহরানকে তথ্য দিল ঢাকা
- ১২ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল
- পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসচালকের লা/শ উদ্ধার
- ‘আয়না ঘর’ থেকে শত কোটি! অবশেষে ধরা পড়লেন সেই জেনারেল
- বড় সিদ্ধান্ত সৌদির! প্রবাসীদের জন্য সুখবর না দুঃসংবাদ?
- নবীন ফ্যাশন বন্ধের আসল কারণ: দুই কিনলে চার ফ্রি
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- মিউচ্যুয়াল ফান্ডে টাকা ফেরত পেতে বিলম্ব, বিপাকে বিনিয়োগকারীরা
- হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে পুনরায় খুলছে নবীন ফ্যাশন
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- বাজারে আসছে আকিজের ৫০০ কোটি টাকার বন্ড
- ফেরি দুর্ঘটনা: যাত্রীবাহী বাস নদীতে, উদ্ধার অভিযান চলছে
- ইরান ইস্যুতে সম্ভাব্য চুক্তি, দুশ্চিন্তায় ইসরায়েল
- দেশজুড়ে আবহাওয়ার পরিবর্তন, নতুন পূর্বাভাস প্রকাশ
- ডাকসু ভিপির পুরোনো বার্তা প্রকাশ, শুরু বিতর্ক
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ১০ লাখ টাকার হিসাব চাইলেন সারজিস আলম
- সূচক উত্থানে শীর্ষ ভূমিকায় পাঁচ কোম্পানি
- এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে
- জ্বালানি নিয়ে বড় বার্তা সরকারের
- উত্থানের দিনে চাহিদার তুঙ্গে ১৩ প্রতিষ্ঠান
- দুই কোম্পানিতে প্রশাসনিক পুনর্বিন্যাস
- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নিয়ে সুখবর!
- ২৫ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন নেতৃত্ব
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- পাকিস্তানের সঙ্গে ফোনালাপে বিস্ফোরক বার্তা দিল ইরান
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় বড় পরিবর্তন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- শেয়ারবাজার অনিয়মে বিএসইসি কর্মকর্তাদের ভূমিকা তদন্তে কমিটি










.jpg&w=50&h=35)


