ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নিয়ে সুখবর!

২০২৬ মার্চ ২৫ ১৫:০৫:১৮
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নিয়ে সুখবর!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সম্ভাব্য সুখবর আসছে। জাতীয় সংসদের বিশেষ কমিটি সরকারের অন্তর্বর্তীকালীন অধ্যাদেশের সঙ্গে একমত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) বৈঠক শেষে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ তথ্য জানান।

কমিটিতে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ অন্যান্য স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে ৩২ বছর করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবের মধ্যে বিরোধী দল জামায়াতের এমপিরা বয়সসীমা ৩৫ করার প্রস্তাব দেন।

সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষ একমত এবং এটি সংসদে নতুন বিল আকারে উত্থাপন করা যেতে পারে।

রফিকুল ইসলাম খান বলেন, “চাকরির বয়সসীমা ৩২ বছর রাখার বিষয়ে কমিটি একমত হয়েছে। বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ বিষয়ে ঐকমত্য গড়ে উঠেছে। প্রথম দিনে ২৭টি অধ্যাদেশ আলোচনা হয়, যার মধ্যে পাঁচটি ছাড়া বাকি বিষয়েও কমিটি একমত হয়েছে।”

তিনি আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ এবং পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ নিয়েও আলোচনা চলবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে