ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬
Sharenews24

ঈদের রাতে ট্র্যাজেডি, সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

২০২৬ মার্চ ২২ ০৯:৫৮:৫৮
ঈদের রাতে ট্র্যাজেডি, সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ট্রেনটি ঘটনাস্থলেই আটকে রয়েছে, ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই উদ্ধারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ঈদের দিন সাধারণত এই মেইল ট্রেনটি চলাচল করে এবং পরদিন থেকে সব ট্রেন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করে। যেহেতু দুর্ঘটনাটি ঈদের রাতেই ঘটেছে, তাই এখন পর্যন্ত বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়নি।

তবে ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কুমিল্লা পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর আগেই দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে