ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘নতুন ধারা’

২০২৬ মার্চ ২২ ০৯:৪৭:২৯
বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘নতুন ধারা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আশা প্রকাশ করেছেন যে, আসন্ন ঈদুল ফিতর বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি বলেন, নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

শনিবার (২১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শফিকুর রহমান-এর সঙ্গে কূটনৈতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রণয় ভার্মা বলেন, “ঈদ এমন একটি উৎসব, যা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করে। আমি আশা করি, এ উৎসব বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সংযোগ আরও বৃদ্ধি করবে এবং বন্ধুত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

এদিন বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

তারা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে