ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬
Sharenews24

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের সাফেদে আতঙ্ক

২০২৬ মার্চ ২১ ১৯:৫০:৪১
হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের সাফেদে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদে হিজবুল্লাহর ছোড়া রকেট আঘাত হেনেছে। শনিবার (২১ মার্চ) বিকেলে এ হামলায় শহরের একটি প্রধান সড়ক ও আশপাশের কয়েকটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যম জানাচ্ছে।

রকেট হামলার পর শহরের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

‘দ্য টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। জনবহুল এলাকায় পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

হামলার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করে।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আবহে এই হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তরের সীমান্তে সংঘাত পুরো অঞ্চলের অস্থিরতা আরও বাড়াতে পারে।

হিজবুল্লাহ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সীমান্তে ইসরাইলি সামরিক তৎপরতার প্রতিবাদে এটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে