ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬
Sharenews24

যুদ্ধ পরিস্থিতি: প্রবাসীদের জন্য ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ মার্চ ১৫ ১০:২৬:১২
যুদ্ধ পরিস্থিতি: প্রবাসীদের জন্য ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ইরান–ইসরায়েল সংঘাত ২০২৬-এর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে বাংলাদেশে আসা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কয়েকটি দেশের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির জন্য অনলাইনে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংঘাত পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থানরত যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে এবং বর্তমানে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না—তাদের বিষয়ে বিভিন্ন দেশ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

নিম্নোক্ত দেশগুলো থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে—সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন যেসব দেশে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাড়ানো হয়েছে

এদিকে তিনটি দেশ ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর মেয়াদ এক মাস বাড়িয়েছে। দেশগুলো হলো—কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানাতে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে