ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

যে কারণে হাসপাতাল ছেড়ে পালালেন রোগীরা

২০২৬ মার্চ ০৯ ১১:৩২:৩৯
যে কারণে হাসপাতাল ছেড়ে পালালেন রোগীরা

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে অক্সিজেন সিলিন্ডারের লিকেজের কারণে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার সময় রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের স্টাফরা দ্রুত বাইরে বের হয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ষষ্ঠ তলায় ভর্তি এক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় সিলিন্ডারে লিকেজ দেখা দেয়। বিকট শব্দ এবং ধোঁয়ার কারণে পুরো ফ্লোর কুয়াশার মতো হয়ে যায়। আতঙ্কে সবাই সিঁড়ি দিয়ে নিচে নামেন।

পরবর্তীতে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিদর্শন করে এবং নিশ্চিত করে যে কোনো আগুন লাগেনি। রাত ১১টার দিকে রোগীরা আবার বেডে ফিরে যান।

ডা. ইব্রাহিম বলেন, “একটি অক্সিজেন সিলিন্ডারের ভালভে লিকেজের কারণে বিকট শব্দ হয়েছিল। এতে আতঙ্কিত হওয়ার বাইরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।”

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, “পরিস্থিতি এখন স্বাভাবিক। কোনো অগ্নিকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে