ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

আজ ঢাকার আবহাওয়া নিয়ে সতর্কবার্তা

২০২৬ মার্চ ০৯ ১১:১৮:১৭
আজ ঢাকার আবহাওয়া নিয়ে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে