ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

নতুন কেনা স্বর্ণের জাকাত দিতে হবে কি?

২০২৬ মার্চ ০৯ ১০:৪৫:৩৫
নতুন কেনা স্বর্ণের জাকাত দিতে হবে কি?

নিজস্ব প্রতিবেদক : প্রশ্ন: আমি প্রতি বছর রমজানে জাকাত দিই। গত বছর আমার কাছে ৯ ভরি স্বর্ণালঙ্কার ছিল এবং তার জাকাতও দিয়েছি। রমজানের আগে আমি আরও ২ ভরি স্বর্ণালঙ্কার কিনেছি। এখন আমার কাছে মোট ১১ ভরি স্বর্ণ আছে। এ বছর আমার কত ভরির স্বর্ণের জাকাত দিতে হবে—৯ ভরি নাকি ১১ ভরি?

উত্তর: ইসলামের শর্ত অনুযায়ী, সম্পদশালী মুসলিমদের ওপর প্রতি বছর তাদের সমুদয় বর্ধনশীল সম্পত্তির জাকাত দেওয়া ফরজ। কোনো ব্যক্তি যেদিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, সেদিন থেকে জাকাতের বর্ষ গণনা শুরু হয়।

জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে আপনার মালিকানায় যত সম্পদ থাকবে—নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য—তার ২.৫% জাকাত হিসেবে দেওয়া হয়।

যেহেতু আপনি প্রতি বছর রমজানের প্রথম দিন জাকাত হিসাব করেন, তাই ওই দিনে আপনার কাছে যত সম্পদ ছিল, তারই জাকাত দিতে হবে। আপনার ক্ষেত্রে যদি রমজানের শুরুতে ১১ ভরি স্বর্ণ থাকে, তাহলে ১১ ভরির স্বর্ণেরই জাকাত দিতে হবে, শুধুমাত্র সেই ৯ ভরির নয়। কারণ জাকাত ফরজ হয় এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে, কিন্তু জাকাত দেওয়ার সময় মালিকানায় থাকা সমুদয় সম্পদেরই হিসাব করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে