ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি

২০২৬ মার্চ ০৮ ১৯:০৩:২০
পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রকৌশলী থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল।

গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার ‘বেগমপাড়া’ এলাকায় আব্দুস সালামের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও আব্দুস সালামকে সেখানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল বলে জানা গেছে।

বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন বলে জানা যায়। তবে তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে এই আয়ের বড় ধরনের অসংগতি রয়েছে বলে প্রশ্ন উঠেছে।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বিকেলে গণমাধ্যমকে জানান, এমডির পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে