ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ

২০২৬ মার্চ ০৮ ১৮:৫৮:০৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে। তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

পরিষদের সদস্য আহমেদ আল আমলহোদা জানান, নতুন নেতা নিয়োগের ভোট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং একজনকে নির্বাচিতও করা হয়েছে। খুব শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এদিকে পরিষদের কয়েকজন সদস্য ইঙ্গিত দিয়েছেন, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি এই পদে আসতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পরিষদের আরেক সদস্য মোহসেন হায়দেরি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, ‘বড় শয়তান’ও (যুক্তরাষ্ট্র) নির্বাচিত ব্যক্তির নাম উল্লেখ করেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ভূমিকা থাকা উচিত। তিনি মোজতাবা খামেনিকে দুর্বল প্রার্থী বলেও মন্তব্য করেছেন।

তবে ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পার্সিয়ান ভাষায় প্রকাশিত এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদেরও তারা লক্ষ্যবস্তু করতে পারে।

উল্লেখ্য, মোজতাবা খামেনিকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা করা হচ্ছিল। তার বাবা আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।

ইরানে সর্বোচ্চ নেতা পদটি দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে এই পদধারীর চূড়ান্ত কর্তৃত্ব থাকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে