লাইভ করার সময় ভয়াবহ দুর্ঘটনা, আইসিইউতে ইউটিউবার
নিজস্ব প্রতিবেদক : ভারতের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ভ্লগার অনুরাগ দোভাবাল গুরুতর সড়ক দুর্ঘটনার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, তিনি সরাসরি সম্প্রচারের সময় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেন। ঘটনা ঘটেছে শনিবার (৭ মার্চ) দিল্লি–মিরাট মহাসড়কে। তখন প্রায় ৮০ হাজার দর্শক সরাসরি সম্প্রচারটি দেখছিলেন।
মোটরসাইকেল ভ্লগিংয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অনুরাগ কয়েক দিন ধরেই মানসিক সংকটের কথা প্রকাশ্যে জানাচ্ছিলেন। দুর্ঘটনার সময় তিনি দেরাদুন থেকে দিল্লির দিকে যাচ্ছিলেন এবং গাড়ি চালাচ্ছিলেন ১৪০–১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে। লাইভ স্ট্রিমে তিনি বলেন, “এখন এমন কেউ নেই যাকে ফোন করব। চলুন শেষবারের মতো একটি যাত্রা করি।” কিছুক্ষণ পরই তিনি বলেন, “এটাই বিদায়।” এরপর দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ডিভাইডারে ধাক্কা দেন।
দুর্ঘটনার পর সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি আহত অবস্থায় সড়কে পড়ে আছেন এবং আশপাশের মানুষ তাকে উদ্ধার করার চেষ্টা করছেন। স্থানীয়রা দ্রুত তাকে গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠান। বর্তমানে অনুরাগ মিরাটের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার ব্যবস্থাপক রোহিত পান্ডে জানিয়েছেন, তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং চিকিৎসকেরা তার পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।
দুর্ঘটনার কয়েক দিন আগে অনুরাগ দোভাবাল প্রায় দুই ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করে নিজের মানসিক সংকটের কথা জানিয়েছিলেন। তিনি দাবি করেন, ভিন্ন জাতের এক নারীর সঙ্গে বিয়ে করার কারণে তার পরিবার বিয়েটি মেনে নেয়নি এবং তাদের বাড়িতে ঢুকতে দেয়নি। এই কারণে দীর্ঘদিন ধরে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। বিয়ের আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং পরে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যান।
তবে তার ভাই কালাম দোভাবাল এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, অনুরাগ সব সত্য বলছেন না। কালামের ভাষ্য অনুযায়ী, অনুরাগ নিজের স্ত্রীকে প্রতারণা ও নির্যাতন করেছিলেন, যার কারণে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।
এই ঘটনার পর ভারতের বিনোদন অঙ্গনের অনেকেই অনুরাগের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাকে নিয়ে উপহাসকারীদের সমালোচনা করেছেন। প্রিন্স নারুলা বলেন, “মানুষ তার পরিস্থিতি বুঝতে পারছে না, যারা বিদ্রূপ করছে তাদের লজ্জা হওয়া উচিত।” অভিষেক কুমার যোগ করেন, “আমি নিজেও মানসিক সমস্যার সঙ্গে লড়েছি এবং আত্মহত্যা কখনোই সমাধান নয়।”
ঘটনাটি সামাজিক মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- লাইভ করার সময় ভয়াবহ দুর্ঘটনা, আইসিইউতে ইউটিউবার
- ক্রেডিট-ডেবিট কার্ডের লেনদেনের রেকর্ড বৃদ্ধি
- ডিম খাওয়ার ৫ কারণ যা আপনার ইফতারকে করবে সুপার পুষ্টিকর
- সূচক পতনে নেতৃত্ব দিল ১০ কোম্পানি
- পুলিশে আবারও বড় ধরনের রদলবদল
- সূচক ধসে গেলেও চার কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও
- ০৮ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- নেইমারের নামে মামলা, জানা গেল কারণ
- এমপিওভুক্তির আবেদন মূল্যায়নে আর্থিক লেনদেন করলে বড় বিপদ
- বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদকের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- খালেদা জিয়ার কৃতিত্বের স্বীকৃতি নাতনির হাতে!
- পাটওয়ারী বনাম আব্বাস বিতর্ক এবার আদালতে!
- ইসলামের চিরশত্রু আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের ঘটনা!
- ট্রাম্পের কঠিন বার্তায় স্টারমারের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান
- যে কারণে নিউজিল্যান্ডের নাগরিকরা পালাচ্ছে!
- হঠাৎ মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
- উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন বিনিয়োগ
- বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা
- দেশের বাজারে আজকের স্বর্ণ-রুপার দাম
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে যা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার
- ইরানিদের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা
- ইউনিলিভারের ডিভিডেন্ড ঘোষণা
- ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পটে লেনদেন শুরু
- গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেন বন্ধ
- মেশিনারীজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- যে কারণে স্টার কাবাবে ক্রেতাদের ওপর হামলা!
- নামাজের ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১
- আলোচনা নয়, ধ্বংস চান ট্রাম্প! ইরানকে ঘিরে নতুন হুমকি
- ডলার ও জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ অর্থনীতিবিদদের
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- অভিযোগ থেকে মুখ খুললেন আসিফের সেই এপিএস
- পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নবী হুদের ঘটনা
- তেল নিয়ে সুখবর দিলেন জ্বালানি মন্ত্রী
- ইরান আত্মসমর্পণ করেছে কিন্তু ট্রাম্পের সতর্কতা
- নারীদের জন্য বিশাল সুখবর দিল সরকার
- সংসদের প্রথম অধিবেশনে বড় বার্তা দেবেন রাষ্ট্রপতি
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইফতারে কোন শরবত শরীরের জন্য ভালো জানালেন পুষ্টিবিদ
- ইরানকে সতর্কবার্তা দিল সৌদি আরব
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- ডিভিডেন্ড ঘোষণায় সংশোধনী আনল পাইওনিয়ার ইন্স্যুরেন্স
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের তথ্য প্রকাশ
- ‘গানবাজনা হারাম’—৩৪ জনের স্বাক্ষরে গ্রামে জারি নোটিশ
- ইবিএল–মেটলাইফের ‘ব্যানক্যাশিওরেন্স অ্যাওয়ার্ডস নাইট
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর














