ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬
Sharenews24

ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন

২০২৬ মার্চ ০২ ১৫:৪৫:৫৭
ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডের ঢাকা ব্যাংক শাখায় আগুনের এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে