ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬
Sharenews24

এবার মসজিদের মিনারে লাল পতাকা বাঁধল ইরান

২০২৬ মার্চ ০২ ১১:৩৪:৫৭
এবার মসজিদের মিনারে লাল পতাকা বাঁধল ইরান

নিজস্ব প্রতিবেদক : আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানে রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা তীব্রভাবে বেড়ে গেছে। বিশেষভাবে জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা ওড়ানো হয়েছে, যা ন্যায় এবং প্রতিশোধের বার্তা বহন করছে।

ভিডিও ফুটেজ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোম শহরের বুকে জামকারান মসজিদের চূড়ায় যে লাল পতাকা উড়ানো হয়েছে, তা দিয়ে খামেনেই অনুগামীদের ক্রোধ এবং প্রতিশোধস্পৃহা প্রকাশ পাচ্ছে।

শিয়া মুসলিমদের মধ্যে লাল পতাকা ওড়ানোর প্রথা আছে। সাধারণত কেউ শহিদ হলে বা কোনো প্রতিশোধ বাকি থাকলে এই পতাকার মাধ্যমে তা বোঝানো হয়। মসজিদের চূড়ায় পতাকা ওড়ানো কেবল ধর্মীয় ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক এবং বৈচারিক অর্থও এতে জড়িত।

জামকারান মসজিদ শিয়া মুসলিমদের মধ্যে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। এই মসজিদে কী ঘটছে, তা আন্তর্জাতিক মহলের নজরেও থাকে। তাই আয়াতোল্লার মৃত্যুতে মসজিদের চূড়ায় লাল পতাকা উড়িয়ে ইরান নিজ দেশের অবস্থান প্রকাশ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

মসজিদের মাথায় লাল পতাকা ওড়ানো নিয়ে ইরানের তরফে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। শনিবার সকালে আমেরিকা এবং ইজ়রায়েল ইরানের ওপর হামলা চালানোর পর, ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে।

বিশেষ করে, ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে, যেখানে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানীয় কর্মী ছিলেন। এছাড়া একই এলাকায় ড্রোন হামলাও করা হয়েছে। এসব ঘটনায় পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

একই সময়ে, সংযুক্ত আরব আমিরশাহি ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা ইরানের সঙ্গে কোনো বিরোধে জড়াতে চায় না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে