ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬
Sharenews24

যে কারণে বিশেষ নিরাপত্তায় থাকবেন ড. মুহাম্মদ ইউনূস

২০২৬ মার্চ ০২ ১১:১৮:০৮
যে কারণে বিশেষ নিরাপত্তায় থাকবেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person – VIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি দায়িত্ব ছাড়ার পরও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।

গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাঁকে এই মর্যাদা প্রদান করা হয়েছে।

বাংলাদেশে দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি নতুন নয়। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের মর্যাদা প্রদান করা হয়েছিল।

২০০৬ সালের প্রজ্ঞাপনে এই মর্যাদা মাত্র তিন মাসের জন্য কার্যকর থাকত।২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা এক বছর নির্ধারণ করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে