ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নীতি

২০২৬ মার্চ ০২ ১১:০৯:২৪
বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নীতি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। তবে এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়।

আজ সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা বেশি হারে পান, তাদের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য।

প্রভাবিত দেশগুলোর নাগরিকরা এখনও অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। এছাড়া ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও চলবে।

বিস্তারিত তথ্যের জন্য লিংক:https://ow.ly/7b6C50YnR5u

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে