ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঘুষ নিতে গিয়ে ধরা, বাসায় মিলল আলমারি ভর্তি টাকা!

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৯:৪৫:৫৮
ঘুষ নিতে গিয়ে ধরা, বাসায় মিলল আলমারি ভর্তি টাকা!

নিজস্ব প্রতিবেদক : ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ঘুষ গ্রহণের সময় খনি বিভাগের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রাজ্য ভিজিল্যান্স বিভাগ। পরে তার বাসায় অভিযান চালিয়ে আলমারি ভর্তি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আটক কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ঘুষ নেওয়ার অভিযোগের পর তাকে নজরদারিতে রাখে ভিজিল্যান্স বিভাগ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার রুপি ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে একটি ট্রলিব্যাগ ও আলমারিতে রাখা বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, তার কাছে আরও অর্থ লুকানো থাকতে পারে।

ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে