ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

উত্তরসূরি খুঁজছে ইনকিলাব মঞ্চ—নেটদুনিয়ায় তুমুল আলোচনা

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৯:০১:৩০
উত্তরসূরি খুঁজছে ইনকিলাব মঞ্চ—নেটদুনিয়ায় তুমুল আলোচনা

নিজস্ব প্রতিবেদক : বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, “সব দল থেকে একজন করে ‘হাদির যোগ্য উত্তরসূরি’ নিয়োগ দেবে ইনকিলাব মঞ্চ। আপনাদের পছন্দের উত্তরসূরি সাজেস্ট করুন।”

এছাড়া মন্তব্যে তিনি বড় দলগুলো থেকে দুজন করে কর্মী নেওয়ার সুযোগ দেওয়া উচিত কি না—সেটিও জানতে চান।

সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে তাদের পরিচয়ে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণই তাদের লক্ষ্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে