ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৫:১২:৩৯
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (২৫ ফেব্রুয়ারি) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, যার মধ্যে বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ চাহিদায় ছিল ৯ কোম্পানি। আজ এই ৯ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- উসমানিয়া গ্লাস, নর্দার্ন জুট, খুলনা প্রিন্টিং, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ফ্যামিলিটেক্স।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে উসমানিয়া গ্লাসের। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে নর্দার্ন জুটের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬ টাকা ২০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৬০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মেঘনা কনডেন্স মিল্কের ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ, মেঘনা পেটের ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, বিআইএফসির ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে