প্যারোলে মায়ের দাফন, কারাগারে যেতেই বাবার মৃত্যু সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক কোনো পদে না থাকলেও একের পর এক মামলায় প্রায় আড়াই মাস ধরে কারাভোগ করছেন কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার দুই সহোদর ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮)। এ সময়ের মধ্যে মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেছেন তাদের বাবা-মা।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মারা যান তাদের মা মোস্তফা বেগম। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান দুই ভাই। পুলিশি পাহারায়, হাতে হাতকড়া পরা অবস্থায় তারা মায়ের শেষ বিদায়ে অংশ নেন। জানাজা শেষে আবার তাদের কারাগারে নেওয়া হয়।
এর দুই দিনের মাথায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তাদের বাবা নুর আহমদ (৯০)। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই স্থানে গত শনিবার তাদের মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সেদিনই বাবার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন দুই ভাই।
মায়ের জানাজায় হাতকড়া পরা অবস্থায় দুই ভাইকে মরদেহের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায়। কখনো কবরের পাশে নীরবে মাথা নিচু করে, কখনো স্বজনদের বুকে মুখ গুঁজে কান্নায় ভেঙে পড়েন তারা। উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
দুই ভাইয়ের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার। একের পর এক ‘মিথ্যা মামলা’ দিয়ে তাদের কারাগারে রাখা হয়েছে। এতে পুরো পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়েছে। মামলার বোঝা ও কারাবাসের কারণে বাবা-মায়ের শেষ সময়ে পাশে থাকতে না পারাই এখন তাদের সবচেয়ে বড় আক্ষেপ।
পরিবারের সদস্যদের অভিযোগ, আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গসংগঠনের কমিটিতে নাম না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা দেওয়া হয়েছে। বার্ধক্যের পাশাপাশি ছেলেদের কারাবাসের দুশ্চিন্তায় বাবা-মায়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে দাবি স্বজনদের।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় আড়াই মাস আগে খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় প্রথমে ফরিদুল ও ইসমাইলকে আটক করে পুলিশ কারাগারে পাঠায়। ওই মামলায় জামিন পাওয়ার পর কারাগারে থাকা অবস্থায় দক্ষিণ মিঠাছড়ির আরেকটি মামলায় তাদের পুনরায় আটক দেখানো হয়। সেখান থেকে জামিন পাওয়ার পর রামু উপজেলার এক বিএনপি নেতা মাহিন চৌধুরীর দায়ের করা আরেকটি মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয়। এভাবে ধারাবাহিক মামলায় জড়িয়ে টানা আড়াই মাস ধরে কারাভোগ করছেন তারা।
স্থানীয়দের দাবি, ফরিদুল ও ইসমাইল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। তবে তারা কোনো কমিটির পদধারী নন। পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ একাধিক মামলায় তাদের নাম যুক্ত করেছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন আকাশ। মায়ের জানাজায় হাতকড়া পরা অবস্থায় দুই ভাইয়ের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার ইউনিয়নে এত বড় আওয়ামী নেতা ছিল, জানা ছিল না। কী নিষ্ঠুর রাজনীতি। দ্বিতীয় রমজানে মা’কে হারিয়ে জেলখানা থেকে প্যারোলে মুক্তি নিয়েছিল দুই সহোদর। আজ পঞ্চম রমজানে ইফতারের পর বাবাকেও হারাল। মানবিকতা হোক প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে।”
ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম দাবি করেন, তার স্বামী নির্দোষ এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। অহেতুক মামলায় জড়িয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “বাবা-মা দুজনই মারা গেলেন। কিন্তু সন্তান হিসেবে শেষ সেবাটুকুও করতে পারলেন না।”
মুসআব/
পাঠকের মতামত:
- প্যারোলে মায়ের দাফন, কারাগারে যেতেই বাবার মৃত্যু সংবাদ
- নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- পুলিশের নতুন পোশাক নিয়ে পরিবর্তনের সিদ্ধান্ত ফের
- প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে
- ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- মন্ত্রিত্ব আমার ইচ্ছার নয়: পররাষ্ট্রমন্ত্রীর খোলামেলা মন্তব্য
- ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি
- ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা
- চিঠি ইস্যুতে ধাক্কা; জামায়াতের চিঠি পাঠানোর নেপথ্যে নীলা
- খেলাপি ঋণ পুনর্গঠনে বড় ছাড়: স্বস্তিতে ব্যবসায়ীরা, শঙ্কায় ব্যাংকাররা
- বিএসইসি পুনর্গঠনের দাবি: অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিসিএমআইএ
- ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
- বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের নতুন নির্দেশনা
- মেয়র নির্বাচনে লড়ার ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- যে কারণে পদত্যাগ করলেন না সাবেক চিফ প্রসিকিউটর
- ডিএসইতে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বে পরিবর্তন
- সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ
- অন্তর্বর্তী সরকার নিয়ে কঠোর বক্তব্য রাষ্ট্রপতির
- ক্রেতার চাপে ২৭ শেয়ার হল্টেড, বাজারে শক্ত অবস্থান
- দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম
- ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ
- প্রভাবশালী ১০ কোম্পানির দাপটে বাজারে স্বস্তি
- প্রবাসীদের জন্য সুখবর
- সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ফখরুলের ইঙ্গিত
- আ. লীগের কার্যালয় খোলার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল
- ২৩ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সবুজের ছোঁয়া, সূচক ও লেনদেনে সমান তালে উত্থান
- বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা
- ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- আরএকে সিরামিকের স্পটে লেনদেন শুরু
- আলহাজ্ব টেক্সটাইলের বোনাস শেয়ার বাতিল
- ন্যাশনাল ফিডের লেনদেন বন্ধ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ
- জাকাতের হিসাব করবেন যেভাবে
- নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- ট্রাম্পের বাসভবনে রোমহর্ষক ঘটনার রাত
- ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম
- যে জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হতে পারে
- দেশের ভিতরে ও বাইরে—রাষ্ট্রপতির সফর আটকানোর নেপথ্য কাহিনী
- ২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ
- রাষ্ট্রপতিকে যা বলেছিলেন বিএনপি ও তিন বাহিনী প্রধান
- নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার
- মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
- আইসিটিতে বড় রদবদল! বাদ পড়ছেন চিফ প্রসিকিউটর
- উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- জিপিএইচ ইস্পাতে দ্বিতীয় প্রজন্মের এন্ট্রি: শেয়ার হস্তান্তরের বড় ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- প্যারোলে মায়ের দাফন, কারাগারে যেতেই বাবার মৃত্যু সংবাদ
- নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
- পুলিশের নতুন পোশাক নিয়ে পরিবর্তনের সিদ্ধান্ত ফের
- প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে














