ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাজারে সবুজের ছোঁয়া, সূচক ও লেনদেনে সমান তালে উত্থান

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৩:৫৮:১৯
বাজারে সবুজের ছোঁয়া, সূচক ও লেনদেনে সমান তালে উত্থান

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে আজ (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) দেশের শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, আগের সপ্তাহে টানা চার কার্যদিবসের পতনের পর গতকাল থেকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৩ দশমিক ০৭ পয়েন্টে উন্নীত হয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১১ দশমিক ৮৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ দশমিক ৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭ দশমিক ৫০ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৪৭টির শেয়ারদর বেড়েছে, ২১টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের চিত্রেও দেখা গেছে ইতিবাচক পরিবর্তন। ডিএসইতে দিনশেষে মোট ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫৬৮ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৪৩ কোটি ৬ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও সূচক ও লেনদেনে উত্থান লক্ষ্য করা গেছে। আজ সেখানে ১৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দর বেড়েছে, ৪০টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫৪ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটি ২২ পয়েন্ট কমেছিল।

বাজারের সাম্প্রতিক এ ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের আস্থায় নতুন করে প্রাণ সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে