অন্তর্বর্তী অধ্যায়ের পর এখন কোথায় ড. ইউনূস?
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা হস্তান্তরের পরও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরও আপাতত তিনি সেখানেই রয়েছেন।
সূত্র জানিয়েছে, বিধি অনুযায়ী আরও তিন মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও তিনি সেটি ব্যবহার না করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ প্রেক্ষিতে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যমুনা পরিদর্শন করেছে।
অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠরা জানিয়েছেন, বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং সামনের দিনের পরিকল্পনা গুছিয়ে নিচ্ছেন। মাসখানেক পর অথবা ঈদের পর গুলশানের নিজ বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি যমুনায় বসবাস শুরু করেন।
তার ঘনিষ্ঠ এক সহযোগী জানান, ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় নথিপত্র ও সাংগঠনিক কাজ গোছাচ্ছেন তিনি। পাশাপাশি অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমানে ইউনূস সেন্টারে ফিরে যাওয়ার প্রক্রিয়া ও কাগজপত্র গুছিয়ে নেওয়ার কাজেই বেশি ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি কাছের মানুষদের সঙ্গেও সময় দিচ্ছেন। তরুণদের জন্য নতুন উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনাও করছেন, তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
জানা গেছে, তার দীর্ঘদিনের ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—ভিশনের ভিত্তিতে সম্ভাব্য নতুন কর্মপরিকল্পনা নিয়ে ভাবনা চলছে। তবে এখনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নির্ধারণ করা হয়নি।
বিদেশ সফরের আমন্ত্রণও পাচ্ছেন তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এ বিষয়ে তাকে সহায়তা করছেন। কোথায় সরাসরি যাবেন এবং কোথায় ভার্চুয়াল বক্তব্য দেবেন, তা নিয়েও কাজ চলছে।
যমুনায় আগের মতো সরকারি ব্যস্ততা না থাকলেও প্রতিদিন সকালেই তিনি কম্পাউন্ডে হাঁটাহাঁটি করেন। নাশতার পর সকাল ১০টার দিকে কাজ শুরু করেন। কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, যারা সাক্ষাৎ করতে চান তাদের যেন সুযোগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট একজন জানান, দায়িত্বে থাকাকালে সময়ের অভাবে অনেকের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। এখন তিনি সবার কথা শুনতে আগ্রহী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করছেন—কেউ অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা জানতে, কেউ ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে, আবার কেউ পেশাগত বিষয়ে মতবিনিময় করতে আসছেন।
আগামী মাসে পাঁচ দিনের সফরে জাপান যাওয়ার কথা রয়েছে তার। সফরের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন এক সহযোগী।
এখন তার প্রধান মনোযোগ পরিবারকে ঘিরেই। দিনের কাজ শেষে অসুস্থ স্ত্রীর পাশে সময় কাটান। বিকেলে আবারও হাঁটাহাঁটি করেন। সন্ধ্যা কাটে ঘনিষ্ঠজনদের সঙ্গে, পাশাপাশি মেয়ের দুই বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গেও সময় দেন।
এদিকে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কূটনৈতিক (লাল) পাসপোর্ট ইতোমধ্যে হস্তান্তর করেছেন। সরকারের মেয়াদকালেই, প্রায় এক সপ্তাহ আগে, তিনি পাসপোর্টটি জমা দেন।
প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন বলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। অধিকাংশই ভোটের আগেই পাসপোর্ট জমা দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- অন্তর্বর্তী অধ্যায়ের পর এখন কোথায় ড. ইউনূস?
- মুনাফার জোয়ারে ব্র্যাক ব্যাংকের শেয়ার দরে বিস্ফোরণ
- জামায়াতের সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
- নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব
- ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা প্রয়োজন
- চালককে পিটিয়ে হত্যা ইস্যুতে বিবৃতি জামায়াত আমিরের
- পদত্যাগীরা ফেরছেন এনসিপিতে! বড় সিদ্ধান্ত আসছে ২৬ ফেব্রুয়ারি
- ১৬ বছরেই পাবেন এনআইডি! ইসির নতুন নির্দেশনা
- সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল
- রমজান মাসে বিয়ে জায়েজ নাকি নিষেধ! জানুন বিস্তারিত
- হঠাৎ বান্দরবানে এমপি হাসনাত—মুখে মাস্ক
- ভিসাসহ ১৪ লাখ অনুমোদন—বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- ১৮ মাস পর পুরোনো ঠিকানায় ড. ইউনূস
- জামায়াত ইস্যুতে নাটকীয় মোড়—বিবৃতিতে সব খুলে বললেন তনি
- মামুনুল হকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ববি হাজ্জাজ
- ব্যাংক খাতে ত্রিমুখী সংকট, কঠিন পরীক্ষায় নতুন সরকার
- প্রধানমন্ত্রীর বৈঠকের পর নড়েচড়ে বসেছে বিডা
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- শেয়ারহোল্ডারদের জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের নতুন চ্যালেঞ্জ
- দলীয় প্রতীকের লড়াই ফিরছে কিনা ইসির স্পষ্ট বক্তব্য
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ১০ কোম্পানি
- জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে না পাওয়ার নেপথ্যে রহস্য
- বিয়ের দিনেই দুই বোনের আত্মহত্যা, তদন্তে যা জানা গেলো
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটের দিন চূড়ান্ত
- ডিএসইর উত্থানে তিন কোম্পানির শক্ত অবদান
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ চলছে: খেলাটি সরাসরি দেখুন
- পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ
- ২২ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের ইতিবাচক সূচনা, তবে লেনদেনে নেই প্রত্যাশিত গতি
- এনসিপি এমপি আখতারের সফর ঘিরে হরতালের ডাক
- এক টুকরো কাচে মানব সভ্যতার সব তথ্য!
- নিষেধাজ্ঞা ভেঙে এবার আওয়ামী লীগের তৃণমূল সক্রিয়
- উপনির্বাচন: জাইমা রহমানসহ আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা
- দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন
- হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় দুই ভাই
- আ. লীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
- ভোরে জামায়াত আমিরের দুই বাক্য, মুহূর্তেই ভাইরাল!
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- সাদিক কায়েমদের বিরুদ্ধে অভিযোগ আনলেন জুমা
- ভোটারদের কম সমর্থন, কিন্তু বড় জয় ১৫ জন এমপির
- যেসব দিন রোজা রাখা হারাম
- ভিসা বাতিল, জিজ্ঞাসাবাদ, তারপর দেশে ফেরা—মাহদীর পুরো ঘটনাক্রম এক নজরে
- একটি ইটের মাধ্যমে যেভাবে নির্যাতিত শিশুর সন্ধান পেল গোয়েন্দারা
- মক্কায় বাড়ছে ভিড়, ওমরাহ পালনে এলো বড় পরিবর্তন
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা
- ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
জাতীয় এর সর্বশেষ খবর
- অন্তর্বর্তী অধ্যায়ের পর এখন কোথায় ড. ইউনূস?
- জামায়াতের সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
- নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব
- ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা প্রয়োজন
- চালককে পিটিয়ে হত্যা ইস্যুতে বিবৃতি জামায়াত আমিরের














