ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৯:৫৩:২৩
নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং সেই কারণে জাতীয় পার্টি নির্বাচনে বড় ধরনের ভরাডুবির মুখোমুখি হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সারাদেশের বিভিন্ন আসনের ভোটে অনিয়মের তথ্য-উপাত্ত দল তার পক্ষ থেকে তুলে ধরেছে। তিনি বলেন, “জাতীয় পার্টি যেন একটি আসনও না জিতে এবং শতকরা এক ভাগও ভোট না পায়, সেই জন্য নির্বাচনের নীলনকশা তৈরি করা হয়েছে। এমনকি জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে তৃতীয় স্থান এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।”

শাহীদ মিনারে ফুল দেওয়ার সময় গত ২১ ফেব্রুয়ারি দলের সদস্যরা মবের শিকার হওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এ ধরনের আচরণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত। এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন মিয়া ও অন্যান্য শীর্ষ নেতা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে