ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা প্রয়োজন

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৯:৪২:০৮
ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক: দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের আর্থিক সুরক্ষা জোরদার করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে মাসিক নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরাসরি প্রদান করা হবে।

সরকারি পরিকল্পনায়, সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্তার হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নেও সাহায্য করবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় জানাচ্ছে, ফ্যামিলি কার্ডের আওতায় প্রদত্ত সহায়তার পরিমাণ বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় বেশি হবে।

জাতীয় পরিচয়পত্রের (NID) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করে পরিবারগুলোর তথ্য সংরক্ষণ করা হবে। এতে সহায়তা বিতরণে স্বচ্ছতা বজায় থাকবে এবং অনিয়মের সুযোগ কমবে।

আগ্রহীদের প্রাথমিকভাবে নিম্নলিখিত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:

আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)

পাসপোর্ট সাইজের রঙিন ছবি

একটি সচল মোবাইল নম্বর

কোথায় আবেদন করবেন

পাইলট প্রকল্প চালু হওয়ার পর ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সংশ্লিষ্ট কাউন্সিলরের কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ঘরে বসেই অনলাইনে আবেদন করার সুবিধা চালু করা হবে।

প্রতি পরিবারে কেবল একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা ব্যবহার করে পরিবার নগদ সহায়তা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে