ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পদত্যাগীরা ফেরছেন এনসিপিতে! বড় সিদ্ধান্ত আসছে ২৬ ফেব্রুয়ারি

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৯:২৯:০৮
পদত্যাগীরা ফেরছেন এনসিপিতে! বড় সিদ্ধান্ত আসছে ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (জাতীয় নাগরিক পার্টি) তাদের সাংগঠনিক শক্তি আরও জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে। দল ছাড়ার ঘোষণা দেওয়া নেতাদের পুনরায় দলে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

দল আগামী ২৬ ফেব্রুয়ারি একটি বিশেষ সভা ডেকেছে, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতোমধ্যে শীর্ষ নেতৃত্ব এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ জন প্রার্থী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্বাচন-পরবর্তী করণীয়, সাংগঠনিক পুনর্গঠন এবং পদত্যাগী নেতাদের ফেরানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

দলের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন জানান, ২৬ ফেব্রুয়ারির সভায় নির্বাচন-পরবর্তী মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দল ছেড়ে যাওয়া নেতাদের কারও পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। দল তাদের ফেরানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তাজনূভা জাবিনসহ অনেক নেতা পদত্যাগ করেছিলেন।

দলের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যেই ঘোষণা করেছে—সংগঠন শক্তিশালী করতে যা প্রয়োজন তা করা হবে। তৃণমূল পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা দূর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করা যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে