ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মার্চে জমবে মিরপুর: বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

২০২৬ ফেব্রুয়ারি ২১ ০০:২৫:১৫
মার্চে জমবে মিরপুর: বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

সরকার: দীর্ঘ আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো পাকিস্তানের বাংলাদেশ সফরের দিনক্ষণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

৯ মার্চ ঢাকায় পৌঁছাবে অতিথিরা। ১০ মার্চ অনুশীলন সেরে ১১ মার্চ থেকে শুরু হবে মূল লড়াই। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।

ম্যাচ সূচি সংক্ষেপে:

৯ মার্চ: আগমন

১০ মার্চ: অনুশীলন

১১ মার্চ: প্রথম ম্যাচ

১৩ মার্চ: দ্বিতীয় ম্যাচ

১৫ মার্চ: শেষ ম্যাচ

সাম্প্রতিক সময়ে দুই দলের পারফরম্যান্সে ওঠানামা থাকলেও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তানে বাংলাদেশ ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল। তবে এর আগে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছিল। সব মিলিয়ে আসন্ন ওয়ানডে সিরিজে উত্তেজনা তুঙ্গে থাকারই ইঙ্গিত মিলছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে