ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াতে ইসলামীর নতুন কমিটি, নেতৃত্বে যাঁরা

২০২৬ ফেব্রুয়ারি ২০ ২৩:১৮:৫৫
জামায়াতে ইসলামীর নতুন কমিটি, নেতৃত্বে যাঁরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৮ কার্যকালের জন্য তাদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। এর মাধ্যমে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের গুরুত্বপূর্ণ পদের নেতৃত্ব চূড়ান্ত করা হলো। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শুরার এক জরুরি বৈঠকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মেয়াদের জন্য সেক্রেটারি জেনারেল হিসেবে মিয়া গোলাম পরওয়ার পুনর্নির্বাচিত হয়েছেন। নায়েবে আমির হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও আ ন ম শামসুল ইসলাম। মূলত অভিজ্ঞ নেতৃত্বের ওপর আস্থা রেখেই আগামী দুই বছরের জন্য এই কমিটি সাজিয়েছে দলটি।

সহকারী সেক্রেটারি জেনারেল পদেও এসেছে ধারাবাহিকতা। পুনর্নির্বাচিত হয়েছেন এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুযাহিদুল হোসাইন হেলাল, মুহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াত আরও জানিয়েছে, নতুন মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। এছাড়া দলীয় অভ্যন্তরীণ নির্বাচনের জন্য ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান গত বছরই ২০২৬-২৮ সেশনের জন্য টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হয়েছিলেন। আজকের বৈঠকের মাধ্যমে তার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখল। কেন্দ্রীয় মজলিশে শুরায় এবার ৫৯ জন জাতীয় পর্যায়ে নির্বাচিত সদস্য রয়েছেন, যার মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন, যা দলটির নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে