ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৪ দিনে এলো ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ২০:০১:৩৬
১৪ দিনে এলো ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক : চলতি ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনেই দেশে এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় উল্লেখযোগ্য প্রবাহ। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৯ কোটি ৬৭ লাখ ডলার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

এদিকে, গত জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স—যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রাপ্তি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে