ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রাইম ব্যাংকের এমডির পদত্যাগ 

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৮:১৫:২৯
প্রাইম ব্যাংকের এমডির পদত্যাগ 

নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। গত ১০ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে ১৫ ফেব্রুয়ারি বিনিয়োগকারীদের বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তার পদত্যাগ ৩১ মার্চ থেকে কার্যকর হবে। একই সঙ্গে ফয়সাল রহমান, ব্যাংকের বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), ১ এপ্রিল থেকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব নেবেন।

ব্যাংক–সংক্রান্ত সূত্রে জানা যায়, হাসান ও. রশিদকে ইস্টার্ন ব্যাংক–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ ১৯ এপ্রিল শেষ হচ্ছে, এবং বয়সজনিত কারণে হাসান ও. রশিদ তাকে স্থলাভিষিক্ত করবেন। হাসান ও. রশিদ জানান, বেসরকারি অন্য একটি ব্যাংকে যোগদানের প্রস্তাব পাওয়ায় তিনি প্রাইম ব্যাংকের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

১৯৯৫ সালে যাত্রা শুরু করা প্রাইম ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইতে ‘এ’ শ্রেণিভুক্ত এই ব্যাংকটি বর্তমানে খাতের শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে একটি। ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটির মুনাফা ৬২৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯৫ কোটি টাকা, অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ২৭%। বর্তমানে শেয়ারবাজারে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩৫ টাকা ৫০ পয়সা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে